২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীর ন্যাম ভিলেজে অগ্নিদগ্ধ ৩

রাজধানীর বনানীর একটি ফ্ল্যাটে আগুনে পুড়ে আহত হয়েছেন দুই নারীসহ তিনজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 06:38 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশের উপ-পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বনানীর বি/এ রোডের ন্যাম ভিলেজ নামের চার তলা বাড়ির তিন তলায় আগুন লাগে।

এতে আহত হন- ওই ফ্ল্যাটের বাসিন্দা সাহানা খানম (৩৮)। তিনি অনলাইন সংবাদপত্র পরিবর্তন ডটকমের চেয়ারম্যান আহসান হাবীবের স্ত্রী। ওই বাড়ির তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান কালা (৪৯) ও গৃহকর্মী রেজোয়ানা (১২)।

মোজাম্মেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাহানার শরীরের ৬০ ভাগই পুড়ে গেছে। তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।

“এছাড়া হাবিবুর ও রেজোয়ানার শরীরের বিভিন্ন স্থানে পুড়ে গেছে। তাদেরকে বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।”

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।