মির্জাপুরে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ২
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাস ও ওষুধবাহী কাভার্ডভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যায় এ ঘটনায় নারীশিশুসহ আরো ১২ জন আহত হয়েছেন।
নিহতরা হলেন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়ার আব্দুল গফুর (৩৪) ও জামালপুরের নান্দিনার খোরশেদ আলম (৪০)।
মহাসড়ক পুলিশের গোড়াই থানার এসআই বাহার আলম জানান, ঢাকাগামী এসআই পরিবহণের একটি বাসের সঙ্গে টাঙ্গাইলগামী পপুলার ফার্মাসিটিউক্যালের পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়।
তাদেরকে কুমুদিনী হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে দুইজন মারা যায়।
আহতদের মধ্যে সাত জনকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।
