২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে হাতবোমাসহ ৩ বিএনপি সমর্থক আটক

গোপালগঞ্জের মুকসুদপুরে হাতবোমা তৈরির সময় একটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামসহ ৩ বিএনপি সমর্থককে  আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 05:39 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে মুকসুদপুর পৌর এলাকার গোপীনাথপুর চরপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন গোপীনাথপুর উত্তরপাড়া এলাকার মৃত সামাদ ফকিরের ছেলে আব্দুর রাজ্জাক ওরফে মন্টু ফকির (২৮), গোপীনাথপুর চরপাড়ার  আলম ভূইয়ার ছেলে নাসির ভূইয়া ও একই এলাকার মোসলেম শেখের ছেলে সাইদুল শেখ (১৮)।

মুকসুদপুর থানার ওসি ফেরদাউছ হোসেন জানান, গোপীনাথপুর চরপাড়ায় সাইদুল শেখের বাড়ির একটি ঘরে বসে ওই তিন বিএনপি সমর্থক নাশকতা সৃষ্টি করতে হাতবোমা বানাচ্ছির।

এ সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে একটি হাতবোমা,  বোমা তৈরির ব্যাটারি, কাঁচেরগুড়া, স্কচটেপসহ অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়।