২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তের ওপারে বাংলাদেশি আটক

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা সীমান্তের ওপারে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঠাকুরগাঁও,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2013, 05:07 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

বিজিবি জানায়, বৃহস্পতিবার গভীর রাতে ধর্মগড় এলাকার বিপরীতে ওপারে আরিফ হোসেনকে (২২) আটক করা হয়। আরিফ রানীশংকৈলের মুজাহিদাবাদ গ্রামের আলম মাহমুদের ছেলে।

ঠাকুরগাঁও বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন জানান, গরু নিয়ে ফেরার সময় সীমান্তের ৩৭৩/২ এস পিলারের ওপারে আরিফকে আটক করা হয়।

আরিফকে ফেরতের জন্য পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে শুক্রবার বিএসএফকে চিঠি দেয়া হয়েছে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।