২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা ও সাতক্ষীরায় ১৪৪ ধারা জারি

পাবনার ফরিদপুরে এবং সাতক্ষীরা পৌর এলাকায় একই সময়ে দুই দল সমাবেশ ডাকায়  ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

পাবনা ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 10:23 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

পাবনার ফরিদপুর থানার ওসি আকরাম হোসেন বলেন, শুক্রবার বিকাল ৩টার সময় উপজেলা পরিষদের সামনে অবস্থিত ওয়াজি উদ্দিন খান মুক্তমঞ্চ স্থলে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট ও আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট সমাবেশ আহ্বান করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ডি এম আতিকুর রহমান বৃহস্পতিবার রাত ৮টার দিকে ১৪৪ ধারা জারি করেন।

অন্যদিকে সাতক্ষীরার জেলা প্রশাসক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার সাংবাদিকদের জানান, শুক্রবার শহরের আমতলা মোড়ে সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে দুটি রাজনৈতিক দল এক সময়ে সমাবেশের ডাক দিয়েছে।

“এর ফলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সহিংসতা এড়াতে বৃহস্পতিবার রাতে সাতক্ষীরা পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

শুক্রবার সকাল থেকে বিকাল পর‌্যন্ত ১৪৪ বলবৎ থাকবে এবং এ সময়ের মধ্যে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।