মালয়েশিয়াগামী ২৯ জন আটক
অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়ায় যাত্রাকালে কক্সবাজারের টেকনাফে তিনজন দালালসহ ২৯ জনকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে টেকনাফ বাস স্টেশনে এ অভিযান চালানো হয়।
আটক দালালরা হলেন ঢাকার জাকির হোসেন (৩৫), কক্সবাজারের আবদুর রহমান (৩০) ও মোহাম্মদ আলম (২২)।
অন্য আটকদের ৭জন সিরাজগঞ্জের, ৬জন চুয়াডাঙ্গার, ৫জন নাটোরের, দুইজন করে মুন্সিগঞ্জ, ঝিনাইদাহ ও কক্সবাজারের এবং নরসিংদী, নারায়নগঞ্জ, ফরিদপুর, কুড়িগ্রাম, ও মেহেরপুরের একজন করে রয়েছে।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. দেওয়ান রফিকুল হুদা জানিয়েছেন, মালয়েশিয়ার যাত্রার জন্য টেকনাফে আসার পর এ ২৯ জনকে আটক করা হয়।
“এর মধ্যে ৩ জন দালাল রয়েছে।”
এ ব্যাপারে দালালের বিরুদ্ধে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
