২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে ও নাতনি নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পিক-আপ ভ্যান ও টেম্পোর সংঘর্ষে মা, মেয়ে ও নাতনি নিহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 05:03 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে উপজেলার চারান এলাকায় কালিহাতী-বল্লা সড়কে এ দুর্ঘটনায় আরো অন্তত ছয়জন আহত হয়েছে।

নিহতরা হলেন কালিহাতীর ঘোনাবাড়ি গ্রামের শান্ত দাসের স্ত্রী শিল্পী দাস (২৫), তার কন্যা পুষ্প দাস (৩) ও শিল্পীর মা করুণা রানী দাস(৪৫)।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দাস জানান, কালিহাতী-বল্লা সড়কের চারান এলাকায় পিকআপ-টেম্পোর সংঘর্ষে ঘটনাস্থলেই মা, মেয়ে ও নাতনি নিহত হয়।