বিশৃঙ্খলা হলে প্রতিহত করা হবে: টুকু
বিরোধী দল সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সর্বোচ্চ শক্তি দিয়ে তা প্রতিহত করা হবে বলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানিয়েছেন।
জনগণের জানমালের নিরাপত্তা দেয়া আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামসুল হক টুকু বলেন, “ঢাকা মহানগর পুলিশ(ডিএমপি)যদি মনে করে নাশকতা ঘটবে না তাহলে সমাবেশের অনুমতি তারা দিতে পারে। বিষয়টি ডিএমপির।”
সারা দেশে বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।”
চট্টগ্রামের মতো ঢাকায়ও বিজিবি নামানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বিজিবিকে নির্দেশনা দেয়া আছে। প্রয়োজন মনে করলে র্যাব পুলিশের সঙ্গে বিজিবিও মাঠে নামবে।
