কুষ্টিয়ায় কৃষকের লাশ উদ্ধার
কুষ্টিয়া সদর উপজেলা থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার শান্তিডাঙ্গা গ্রামের একটি কলাবাগান থেকে আব্দুল হালিমের (৩২) লাশ উদ্ধার করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মনির হোসেন জানান, হালিম বুধবার রাত সাড়ে ৮টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে যান। এরপর আর বাড়ি ফেরেননি।
সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি কলাবাগানে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
