শার্শায় অস্ত্রসহ আটক ১
যশোরের শার্শা সীমান্ত থেকে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শিকদার মতিয়ার রহমান জানান, বুধবার সন্ধ্যায় শার্শার মহিশাকুড়া বাজার থেকে মহিষাকুড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে দেলোয়ার হোসেনকে (২৫) আটক করা হয়।
এ সময় দেলোয়ারকে তল্লাশি করে তিনিটি গুলিসহ একটি ‘ওয়ান শুটার’ পাওয়া যায় বলে জানান ওসি।
তিনি বলেন, এ ঘটনায় শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
