২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে আ. লীগ কার্যালয়ে বোমা নিক্ষেপ

গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ে হাত বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 10:25 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বুধবার রাত ৯টার দিকে কার্যালয়ে বৈঠক চলাকালে পর পর হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশ জানিয়েছে।

বিস্ফোরণে মহাজোটের শরিক জাতীয় পার্টির কর্মী মো. বজলুর রহমান ও আওয়ামী লীগের এক মহিলা কর্মীও আহত হয়েছেন বলে দাবি করেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল। তবে পুলিশের পক্ষ থেকে কেউ আহত হওয়ার কথা অস্বীকার করা হয়।

টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাশে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু থেকে কে বা কারা আওয়ামী লীগ কার্যালয়কে লক্ষ্য করে দুইটি হাত বোমা নিক্ষেপ করে। তবে এঘটনায় কাউকে চিহ্নত বা আটক করা যায়নি।

সাংসদ জাহিদ আহসান রাসেল অভিযোগ করেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায় তারাই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।