২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেক বাংলাদেশিকে আটক জকরেছে বিএসএফ

ঝিনাইহের মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তের ওপারে তিন দিনের মাথায় আরেক বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 04:20 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান জানান, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফের হাতে ধরা পড়েন পিপুলবাড়িয়া গ্রামের আতাহার মণ্ডলের ছেলে লাল মিঞা (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই বিজিবি কর্মকর্তা জানান, লাল মিঞাসহ ১০/১২ জন বাংলাদেশি সীমান্তের মেইন পিলারের পাশ দিয়ে ভারত থেকে গরু নিয়ে ফিরছিলেন।

এ সময় বিএসএফের ১৭৩ ব্যাটলিয়নের টহলদল ধাওয়া করে লাল মিঞাকে ধরে ফেলে। অন্যরা পালাতে সক্ষম হয়।

তাকে ফেরত চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান লে. কর্নেল আসাদুজ্জামান।

এর আগে গত ২১ অক্টোবর সোমবার বিকালে শের আলী (২৩) নামে এক যুবককে আটক করে িসেদেশের পুলিশে সোপর্দ করেছে বিএসএফ।