সরিষাবাড়িতে শিয়ালের কামড়ে আহত ৭
জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় শিয়ালের কামড়ে সাতজন আহত হয়েছে।
মঙ্গলবার রাতে বলারদিয়ার গ্রামে একটি শিয়াল সবাইকে আক্রমণ করে বলে স্থানীয়রা জানান।
সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এবিএম আসাদুজ্জামান জানান, রাতে গ্রামের রাস্তায় চলাচলকারী লোকজনকে একটি শিয়াল কামড়ালে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন বলারদিয়ার চানু (৩৭), রাহুল (২২), বাদশা (৩৬), টেপি (৪০), পাচনখালির মো. আলহাজ (২৫), রায়দেরপাড়ার আলমগীর (২০) ও হাটবাড়ি গ্রামের আনোয়ার (৩৫)।
