২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পিক-আপ চালক খুন

খুলনা নগরীতে এক পিক-আপ চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 03:01 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার রাতে নিরালা পুলিশ ফাঁড়ি এলাকায় রনি (২২) নামের ওই যুবকের উপর হামলা চালায়। বুধবার ভোরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

রনির বাবা মো. আব্দুর রহিম জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রনিকে এলাকায় সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করে। এরপর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

হামলাকারীদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।

খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দীন আজাদ জানান, ঢাকায় নেয়ার পথে ভোরে গোপালগঞ্জ পৌঁছলে তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।