২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ‘পাচারকালে’ নারী-শিশুসহ আটক ১৯

ভারতে পাচার হচ্ছে সন্দেহে নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 06:40 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার ভোর থেকে দুপুরের মধ্যে পুটখালী সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে ছিলেন ছয়জন পুরুষ, সাতজন নারী এবং ছয়জন শিশু রয়েছে।

তাদের বাড়ি নড়াইল, ঝিনাইদহ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, ভোলা ও বরিশালে।

খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তায়েফ উল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা অবৈধ পথে তাদের ভারত পাচার করছিল।  

অভিযান চলাকালে তাদের সঙ্গে থাকা দালাল পালিয়ে যায় বলে জানান তিনি।

আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং মামলা করা হয়েছে বলে জানান বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক আব্দুল আজিজ।