২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হেফাজত কর্মীসহ তিন জন আটক

চট্টগ্রামের লালখান বাজার এলাকা থেকে হেফাজতে ইসলামের এক কর্মীসহ তিন জনকে আটক করেছে পুলিশ।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 05:22 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

খুলশী থানার ওসি মাইনুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে ওই এলাকায় অভিযান চালিয়ে হেফাজতের কর্মী ফরহাদসহ (১৮) তিনজনকে আটক করা হয়।

আটক অন্য দুজন হলেন- সোহেল ও শাহীন।

ওসি বলেন, সম্প্রতি নগরীতে ঘটে যাওয়া বিভিন্ন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে এরা জড়িত বলে তথ্য রয়েছে।

“বিভিন্ন ঘটনার সময় তোলা ছবিতে ফরহাদকে দেখা গেছে। আমরা এসব তথ্য যাচাই করছি।”