২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলারোহীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেলারোহী যুবক নিহত ও অপর দুইজন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 12:34 AM

Updated : 23 Aug 2022, 07:08 PM

সোমবার রাত ১০টার দিকে ঢাকা মাওয়া সড়কে হাসনাবাদে ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত যুবকের নাম সৈকত আহমেদ শুভ (১৯), আহতরা হলেন অপু ও রানা।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসনাবাদের একটি ক্লিনিকে নিহত শুভর বোন ভর্তি রয়েছে। হাসপাতালে বোনকে খাবার দিয়ে সে অপর দুইজনসহ মোটর সাইকেলযোগে রাজধানীর শ্যামপুর কদমতলীতে নিজ বাসায় ফিরছিল।

পথে হাসনাবাদে একটি ট্রাক তার মোটর সাইকেলকে ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হন। পথচারীরা রাত ১১টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

ট্রাকটি দ্রুত বেগে চলে যায় বলে আহতরা পুলিশকে জানায়। নিহতের লাশ ঢাকা মেডিকেলে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।