চট্টগ্রামে তিন ফাঁসির আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে ফাঁসির আদেশ পাওয়া তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতভর অভিযান চালিয়ে হাটহাজারি উপজেলার চারিয়া ও চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এই তিনজন হলেন- মো. ওসমান (৪৫), মোবারক হোসেন (২৮) ও মো. লোকমান (৩০)।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী সুপার (সদর) শামীম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৫ সালে তিন সহদোরকে হত্যার ঘটনায় আদালত গ্রেপ্তারকৃতদের মৃত্যুদণ্ড দেয়।
রায় ঘোষণার পর থেকে তারা পলাতক ছিল বলে জানান তিনি।
আর লোকমানকে পাওয়া যায় চট্টগ্রাম শহরের মেহেদীবাগের বাসায়।
এসআই সেন্টু মিয়া জানান, ২০০৩ সালের ২৬ মে হাটহাজারি উপজেলার চারিয়া ইউনিয়নে বাড়ির পাশে একটি চায়ের দোকানে তিন ভাই আবুল কাশেম, আবুল বশর ও বাদশা আলমকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়।
ঘটনার পর নিহতদের আরেক ভাই মফাজ্জল মাস্টার বাদি হয়ে হাটহাজারি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০৪ সালের ১৮ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যাল ওসমান, মোবারক ও লোকমানসহ পাঁচজনকে ফাঁসি ও আরো ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।
