আশুলিয়ায় বাস খাদে, আহত ২৫
সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান বলেন, দুর্ঘটনায় আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক নারীসহ পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, নবীনগর থেকে গাজীপুরগামী পলাশ পরিবহনের একটি বাস বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কাত হয়ে যায়।
বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
