উখিয়ায় শিশু ধর্ষণের শিকার
কক্সবাজারের উখিয়া উপজেলায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
রোববার দুপুরে জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়ায় এ ঘটনায় অসুস্থ মেয়েটিকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়েটির বাবার বরাত দিয়ে উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া জানান, তিনি ক্ষেতে কাজ করতে গেলে বাড়িতে মেয়েটি একা ছিল। এ সুযোগে প্রতিবেশী আনু মিয়ার ছেলে মনজুর আলম (৩০) মেয়েটিকে জোরপূর্বক পাশের একটি নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
মেয়েটির চিকিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এলে মনজুর পালিয়ে যায়।
উখিয়া থানার ওসি গিয়াস উদ্দিন মিয়া জানান, বিষয়টি তিনি শুনেছেন। ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
