২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

সাতক্ষীরার তালা উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 09:26 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

রোববার বিকালে নেহালপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত মুজিবর রহমান মোড়ল (৪৮) উপজেলার খেশরা গ্রামের সোলাইমান আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে তালা থানার ওসি ইনামুল হক সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় দুই মোটরসাইকেলের তিনজন আরোহী মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মুজিবরের মৃত্যু হয়।

আহত অপর দুই আরোহী খায়রুল ও শফিকুলকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।