২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসের ধাক্কায় কলেজছাত্রীর মৃত্যু, চালককে পিটুনি

রাজধানীর কমলাপুর স্টেডিয়ামের সামনে বাসের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2013, 01:22 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

এ ঘটনায় উত্তেজিত জনতার পিটুনিতে গুরুতর আহত হয়েছেন ওই বাসের চালক।

নিহত মারজানা জাহান মুনমুন (১৭) টিকাটুলি সেন্ট্রাল উইম্যান্স কলেজের এইচএসসির ছাত্রী ছিলেন। রোববার সকাল সোয়া ৮টার দিকে তিনি দুর্ঘটনায় পড়েন।

মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুগদার বাসা থেকে রিকশায় করে কলেজে যাচ্ছিলেন মুনমুন। কমলাপুর স্টেডিয়ামের সামনে তুরাগ পরিবহনের একটি বাস তার রিকশাকে ধাক্কা দিলে মুনমুন মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় জনতা উত্তেজিত হয়ে ওঠে এবং বাস চালককে বেদম পিটুনি দিয়ে গাড়ি ভাংচুর করে।

পরে পুলিশ চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে বলে পরিদর্শক মোস্তাফিজ জানান।

তবে তাৎক্ষণিকভাবে তিনি বাসচালকের নাম জানাতে পারেননি।