সাভারে শিশুর গলিত লাশ উদ্ধার
সাভার থেকে অজ্ঞাত পরিচয় এক শিশুর (০৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে পৌর এলাকার ভাগলপুর মহল্লার বালুর ঘাট এলাকায় বংশী নদীতে লাশটি পাওয়া যায়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করেন।
তিনি বলেন, ৬/৭ দিন আগে শিশুটির মৃত্যু হওয়ায় এবং পানিতে পচে গলে যাওয়ায় সে ছেলে না মেয়ে তা সনাক্ত করা যাচ্ছে না।
ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
