২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালীগঞ্জে গ্যাস লাইনে আগুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গ্যাস সরবরাহ লাইনে আগুন ধরে টঙ্গী-নরসিংদী সড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বিঘ্নিত হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 03:18 PM

Updated : 25 Apr 2022, 07:24 PM

শনিবার সকালে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সরবরাহ লাইনের ছিদ্রপথে নির্গত গ্যাসে এ অগ্নিকাণ্ড হয়। খবর পেয়ে নরসিংদীর পলাশ ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

পলাশ ফয়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. ফজলুল হক জানান, কিছুদিন থেকেই ওই ছিদ্রপথে গ্যাস বের হচ্ছিল। সকাল সোয়া ১০টার দিকে তারা আগুন ধরার খবর পান।

আগুনে পাশের একটি  বৈদ্যুতিক খুঁটি পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া টঙ্গী-নরসিংদী সড়কে প্রায় একঘণ্টা যানবাহন চলাচল বিঘিœত হয়।

তিনি বলেন, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল আহসান তালুকদার ও কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভূইয়া জানান, তিতাস গ্যাসের কর্মীরা পাইপ লাইনের ছিদ্র বন্ধের চেষ্টা করছেন।