২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির প্রতিক্রিয়া শনিবার

নির্বাচনকালীন সময়ে ‘সর্বদলীয় সরকার’ গঠনের প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিষয়ে শনিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 08:54 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শুক্রবার রাতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর প্রস্তাব আমরা পর্যালোচনা করে দেখছি। এরপর কাল (শনিবার) এ বিষয়ে আমরা প্রতিক্রিয়া  জানাবো।”

তিনি বলেন, “বিরোধী দলীয় নেতা সিনিয়র নেতাদের সঙ্গে এই প্রস্তাবটি নিয়ে আলোচনা করবেন। এরপর আমাদের অবস্থান গণমাধ্যমকে জানাতে পারবো।”

সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকট নিরসনে নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় সরকারের মন্ত্রিসভায় বিরোধী দলকে অংশ নেয়ার প্রস্তাব দেন।

হত্যা-যজ্ঞের নির্দেশ প্রত্যাহার করে শান্তি ও ঐক্যের পথে আসতে বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানান তিনি।