মেঘনায় বিপুল পরিমাণ কারেন্ট জাল উদ্ধার
মেঘনা নদী থেকে এক লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সদরের বকচর ও গজারিয়া উপজেলা সদর ও এর আশপাশ এলাকায় এ অভিযান চালানো হয়।
তবে এ সময় কাউকে আটক করা যায়নি বলে কোস্ট গার্ড জানিয়েছে।
কোস্ট গার্ডের পেটি অফিসার সামসুর রহমান জানান, জালগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জের পাগলায় নিয়ে যাওয়া হয়েছে। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেগুলো পোড়ানো হবে।
তিনি জানান, ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ। ইলিশ মাছ ধরার জন্য জেলেরা এই করেন্ট জাল নদীতে পেতেছে।
