চুয়াডাঙ্গায় বাসচাপায় গৃহবধূর মৃত্যু
চুয়াডাঙ্গা সদরে বৃহস্পতিবার বিকালে বাসচাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মৃত আবেদা খাতুন (৫৫) সদরের শ্রীকোল বোয়ালিয়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই রবিউল ইসলাম জানান, শ্যালো ইঞ্জিনচালিত যান করিমনে চড়ে আবেদা খাতুন জীবননগরের দিকে যাচ্ছিলেন।
আকন্দবাড়িয়া আবাসনের সামনে প্রধান সড়কে তিনি করিমন থেকে রাস্তার ওপর পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ সন্ধ্যা সাড়ে ৭টায় লাশ উদ্ধার করে।
