২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুরে ঈদ সাকা,সাঈদী, কাদের মোল্লার

মৃত্যুদণ্ড নিয়ে কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঈদ করেছেন সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ বিএনপি ও জামায়াতের অনেক নেতা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 12:14 AM

Updated : 23 Aug 2022, 07:06 PM

একাত্তরে মুক্তযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চেধুরী, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, কাদের মোল্লা ও কামারুজ্জামানসহ কয়েকজনের মৃত্যুদণ্ড হয়। 

এ কারাগারের তত্বাবধায়ক মো. জাহাঙ্গীর কবির জানান, কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এ মোট বন্দি ৯৮০ জন। তাদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী ও সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীসহ ৭৬ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত  রয়েছেন।

এছাড়া জামায়াত আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আব্দুস সোবাহান, একেএম ইউসুফ আলী, ওয়াক্কাস আলী ও বিএনপির ডা. সফিউদ্দিন রয়েছেন ডিভিশন পাওয়া।

কারাগার-১ এ দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কারাগার-২ এ মোট বন্দি এক হাজার ৭৫০ জন। তাদের মধ্যে জামায়াত নেতা মো. কামারুজ্জামানসহ ৮৬ জন মৃত্যুদন্ডপ্রাপ্ত।

এছাড়া আমার দেশ পত্রিকার ভারপ্রপ্ত সম্পাদক মাহমুদুর রহমান, জামায়াত নেতা এটিএম মো. আজহারুল ইসলাম, মীর কাশিম আলী, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন  ডিভিশন পাওয়া।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লাও এ কারাগারে আছেন।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে কাদের মোল্লার ফাঁসির দণ্ড হলেও আদালত থেকে এ সংক্রান্ত কোনো কাগজপত্র কারাগারে না পৌঁছানোর কারণে ট্রাইব্যুনালের দেয়া যাবজ্জীনের দণ্ডের সুবিধা ভোগ করছেন তিনি।

এ কারাগারে চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে মোট বন্দি এক হাজার ৩৯৭ জন।

তাদের মধ্যে ৪৭৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত। এখানে রয়েছেন সাবেক বিএনপিদলীয় সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং দুই ভারতীয় নাগরিক অনুপ চেটিয়া ও লক্ষ্মী প্রসাদ। এ তিনজন ডিভিশনপ্রাপ্ত।

হাইসিকিউরিটি কারাগারে একটি জামাত অনুষ্ঠিত হয়।

বরাবরের মতো এবারো কারাবন্দিদের জন্য ঈদ উপলক্ষে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। সকালে পায়েস-মুড়ি, দুপুরে  সাদা ভাত, মাছ, সব্জি ও ডাল এবং রাতে পোলাও, মাংস, মাছ, সালাদ, মিষ্টি ও পান-সুপারি দেয়া হয়।