ঝিনাইদহে যুবকের লাশ উদ্ধার
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না বাঁওড় থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে এ লাশ উদ্ধার করা হয়।
আনুমানিক ২৫ বছর বয়সী এ যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ|
ঝিনাইদহ সদর থানার এসআই গোকুল চন্দ্র অধিকারী জানান, বাঁওড়ের পানির ‡ভিতর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
পুলিশ রাত ১০টার দিকে লাশটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
