২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাস চাকায় যুবক পিষ্ট

বাসে উঠতে গিয়ে পা ফসকে ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরা শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ডে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে এক যুবক।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2013, 02:36 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনায় নিহত মিলন হেসেন(৩০) শ্রীপুর উপজেলার মাঝাইর গ্রামের পাচু মিয়ার ছেলে।

সদর থানার এসআই আব্দুল মাজেদ জানান,  মিলন চলন্ত বাসে উঠতে গিয়ে পা ফসকে রাস্তায় পড়ে যায়।

এ সময় বাসের চাকা তার শরীরের উপর দিয়ে উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ দুর্ঘটনার পর সেখানে ব্যাপক যানজট সৃষ্টি হওয়ায় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

লাশ উদ্ধার করে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।