২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় চাঁদা চেয়ে বোমা হামলা

চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা বাসস্ট্যন্ডের পাশে কেরুজ চিনিকলের নির্মাণ প্রকৌশলীর বাড়িতে বোমা হামলা হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 06:52 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার রাত ১১টায় বাসস্ট্যান্ডের কেরু চিনিকলের প্রকৌশলী হাবিবুর রহমানের বাড়িতে ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী দুইটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং একটি চিরকুট লিখে দুই লাখ টাকা চাঁদা দাবি করে বলে জানিয়েছে পুলিশ।

দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই মিজানুর রহমান জানান, চাঁদা না দিলে হত্যার হুমকি দিয়ে এক রাউন্ড গুলিসহ চিরকুটটি রেখে যায় সন্ত্রাসীরা।

রাতেই দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে চিরকুট ও গুলি উদ্ধার করেন।