স্কুলছাত্র ইমনের ‘হত্যাকারী’ আটক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা এলাকা অপহৃত স্কুলছাত্র নাবিল রহমান ইমন হত্যা মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ।
সোমবার চান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে (২২) আটক করা হয়।
সোহাগ পুলিশের কাছে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর।
গত ১ অক্টোবর স্কুলছাত্র ইমন দোকানে চিপস কিনতে গিয়ে অপহৃত হয়।
দুর্বৃত্ত তার পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। ইমনের পরিবার পরদিন বিষয়টি পুলিশকে জানায়।
কিন্তু মুক্তিপণের টাকা না পেয়ে দুর্বৃত্তরা ইমনকে গলা টিপে হত্যা করে।
৪ অক্টোবর পুলিশ চান্দ্রা এলাকায় ময়লার স্তূপে বস্তাবন্দি অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে।
