২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় পুড়ল ১৪ দোকান

পাবনার আতাইকুলা বাজারে আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 04:59 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার গভীর রাতে এ অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

পাবনা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা রফিকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  ঈদ ও পূজার বেচাকেনা শেষে গভীর রাতে দোকানগুলো বন্ধ হয়। আনুমানিক রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে গেছে ১৪টি দোকান।