২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরু কিনতে গিয়ে ঢাবি ছাত্র নিহত

কোরবানির গরু কিনতে হাটে গিয়ে চট্টগ্রামের পাহাড়তলিতে বিদুৎস্পৃষ্ট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

নিহত তানভীর শাহরিয়ার (২২) নগরীর হালিশহর কে ব্লকের কর্নফুলী কমপ্লেক্সের বাসিন্দা সৈয়দ আবদুর গফুরের ছেলে।তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র বলে পুলিশ জানিয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ জানান, রোববার রাত সাড়ে ১২টার দিকে সাগরিকা পশুর হাটে এ দুর্ঘটনা ঘটে। বাজারে আলোকসজ্জার জন্য টাঙানো বৈদ্যুতিক তারে তানভীর বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বলেন, তানভীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বলে তার খালাতো ভাই রাশেদ জানিয়েছেন।