২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূজার শুভেচ্ছা নিয়ে মণ্ডপে বিএনপি নেতারা

রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে উৎসবরত হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 11:05 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে সহসভাপতি সাদেক হোসেন খোকাসহ নেতারা পূজামণ্ডপে যান।

ঢাকেশ্বরী মন্দিরে সাদেক হোসেন বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এসেছি। শারদীয় দুর্গাপূজার আনন্দের সঙ্গে আমরা শরিক হতে এসেছি।”

তিনি বলেন, “বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। বাংলাদেশের সব ধর্মের মানুষ শান্তি ও নিরাপত্তার সাথে বসবাস করবে- আজকের দিনে এটাই আমাদের প্রার্থনা।”

এর আগে দলের কেন্দ্রীয় নেতা সাবেক প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী ও ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম শুভেচ্ছা বক্তব্য রাখেন।

ঢাকেশ্বরী পূজামণ্ডপে বিএনপি নেতাদের শুভেচ্ছা জানান মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সহসভাপতি কাজল দেবনাথ। সাবেক কমিশনার মীর আশরাফ আলী আজমও সেখানে ছিলেন।

এরপর গৌতম চক্রবর্তী কলাবাগান পূজামণ্ডব এবং সাদেক হোসেন রামকৃষ্ণ মিশনে যান।

এছাড়া রাতে বনানী পূজামণ্ডপেও বিএনপির একদল নেতা গিয়ে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।