ভিওআইপি সরঞ্জামসহ আটক ২
বরিশাল নগরীর একটি আবাসিক ভবন থেকে ভিওআইপি সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে র্যাব।
রোববার দুপুরে নগরীর বিআইপি সড়কের ‘রাশিদা নিলয়’ নামের একটি বহুতল ভবনের তৃতীয় তলা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন বরিশাল সদর উপজেলার মৌলভীরহাট গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ইমরান হোসেন আকাশ (২১) এবং ময়মনসিহ জেলার ফুলতলা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম(২৫)।
অভিযানে নেতৃত্বদানকারী র্যাব-৮’র ১নং কোম্পানীর কমান্ডার ক্যাপ্টেন আবুল বাশার জানান, রাজস্ব ফাঁকি দিয়ে নগরীর বিআইপি সড়কের ‘রাশিদা নিলয়’ ভবনে ভিওআইপির ব্যবসা চলছে’ এমন খবর ছিল তাদের কাছে।
এর ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়।
আটককৃতরা ভিওআইপি ব্যবসার কথা স্বীকার করেছে বলে জানান তিনি।
তাদের কাছ থেকে দু’টি ভিওআইপি মেশিন, দু’টি ল্যাপটপ, একটি ডেস্কটপ, ১০টি বিভিন্ন কোম্পানীর মডেমসহ বিপুল পরিমান মোবাইল সিম উদ্ধার হয়েছে।
