চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
চুয়াডাঙ্গার দামুড়হুদা-দর্শনা মহাসড়কের জয়রামপুর কাঠালতলায় সিএনজির ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
রোববার দুপুরে এ ঘটনায় নিহত মহিবুল হক (২৪) আলমডাঙ্গা কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট-এর দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি দামুড়হুদা উপজেলার কালিয়াবকরি গ্রামের ফজলুল হকের ছেলে।
দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব জানান, দুপুর ১টায় মহিবুল দর্শনা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল।
ফেরার পথে জয়রামপুর কাঠালতলায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ঘাতক সিএনজি চালক পালিয়ে গেছে।
পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং মামলা না করায় ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।
