টর্নেডোয় সাতক্ষীরার পাঁচটি গ্রাম ক্ষতিগ্রস্ত
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় টর্নেডোর আঘাতে পাঁচটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
রোববার সকালে আকস্মিক এ ঝড়ে উপজেলার পাঁচপোতা, মাখরি, কোড়া রহিমপুর, সখিপুর ও ভাতশালা এলাকা বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে এবং গাছপালা উপড়ে গেছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম তরিকুল ইসলাম জানান, সকালে মাখড়ি ঈদগাহ এলাকা থেকে ঝড় শুরু হয়।
এতে ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৭ জনকে দেবহাটা উপজেলার সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আমন ফসলসহ অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।
