সিরাজগঞ্জে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জ সদর উপজেলা থেকে এক নির্মাণ শ্রমিকরে লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, রোববার দুপুরে উপজেলার বহুলী গ্রামের একটি ধান ক্ষেত থেকে সাগর আলীর (৬৫) লাশ উদ্ধার করা হয়। সাগর বহুলী গ্রামের সোরমান আলীর ছেলে।
সাগরের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার রাতে কয়েক ব্যক্তি সাগরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি বাড়ি ফেরেননি। সকালে একটি ধান ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা হয়েছে।
