ঝালকাঠীতে বাসচাপায় স্কুলছাত্র নিহত
ঝালকাঠীর রাজাপুর উপজেলায় বাসচাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রাজাপুর-খুলনা অঞ্চলিক সড়কের পিংরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল হাওলাদার (১৬) পিংরি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম হারুন হাওলাদার।
এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্ররা কিছুক্ষণের জন্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে ঝালকাঠীর অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
এতে মোটরসাইকেলের দুই আরোহীও আহত হন। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
