গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ
বেতন ও বেনাসের দাবিতে গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা।
রোববার সকালে গাজীপুরের বড়বাড়ি ও মালেকের বাড়ি এলাকায় দুই কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। এর মধ্যে একটি কারখানা রোববারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার এস এম শামসুর রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঈদ বোনাসের দাবিতে বড়বাড়ি এলাকার পার্কসিন পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। পরে কর্তৃপক্ষ সোমবার তাদের বোনাস দেয়ার আশ্বাস দিয়ে রোববারের জন্য ছুটি ঘোষণা করে।
এদিকে ছয়দানা মালেকের বাড়ি এলাকায় টেক্সটেক স্যুয়েটার কারখানার শ্রমিকরা সকালে চলতি মাসের ১০দিনের বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করে।
এদিকে বকেয়া বেতন ও কারখানা চালুর দাবিতে নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছে টেক্স টেক উন্ড মেয়ার প্রাইভেট লিমিটেড কারখানার শ্রমিকরা।
শ্রমিকদের এ কর্মসূচিতে বাসদ জেলা ফোরামের নেতা আবু নাঈম খান বিপ্লব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সংগঠক সেলিম মাহমুদ, ফতুল্লা থানা বাসদের সংগঠক এম এ মিল্টন এবং টেক্স টেক এর শ্রমিক বন্ধু মো. কুদ্দুস বক্তব্য দেন।
তারা বলেন, গত ২ মাস ধরে কারখানা বন্ধ থাকার কারণে শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে। দুদিন পর ঈদু। অথচ শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি।
বিকেএমইএ শ্রমিকদের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়নি অভিযোগ করে অবলিম্বে বকেয়া পরিশোধের দাবি জানান তারা ।
এ বিষয়ে জানতে চাইলে বিকেএমইএর পরিচালক জিএম ফারুক বলেন, “শ্রমিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়া হচ্ছে।”
