২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ডবলমুরিংয়ের চৌমুহনী এলাকায় বাসার ছাদে ধূমাপান করার সময় পা পিছলে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 06:35 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত মো. সরফুদ্দিন সরোয়ার শামিম (৩২) চৌমুহনী পূর্ব মীর বাড়ির হাসিনা মঞ্জিলের বাসিন্দা ডা. সৈয়দ মোস্তফা কামালের ছেলে।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) নাজির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাতে বাসার ছাদে সিগারেট খেতে যায় শামিম।

এ সময় অসর্তক অবস্থায় পা পিছলে বাড়ির ছাদ থেকে পড়ে যান তিনি।

গুরুতর আহত অবস্থায় শামিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য প্রিয়বোধি শ্রমন জানান, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে রাত ২টার দিকে শামিম মারা যান।