২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুই ডাকাত গ্রেপ্তার

বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 05:10 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শনিবার আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃত হচ্ছে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের সাথিয়া গ্রামের আব্দুল মকবুল হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার (২৬) এবং বরিশাল নগরীর বিসিক এলাকার হারুন কাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন(২৪)।

শুক্রবার গভীর রাতে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ানের সাথিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানার ওসি মো. শহীদ উল্ল্যাহ জানান, একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সাথিয়া গ্রামে অভিযান চালায়।

ওই গ্রামের পাল বাড়ির একটি বাগান থেকে দুই ডাকাত সদস্যকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে একটি ধারালো ছুরি, একটি বড় আকারের রেইঞ্জ, তার কাটার প্লায়ার্স ও স্ক্রিউ-ড্রাইভার উদ্ধার হয়।

মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আতিকুর রহমান মিয়া অভিযানে নেতৃত্ব দেন।

এ ঘটনায় মাসুদ ও জাহাঙ্গীরসহ অজ্ঞাত আরো ১০/১২ জনের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা হয়েছে।