২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের কানাইপুরে বাসচাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 01:52 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

ফরিদপুর কোতয়ালী থানার ওসি সৈয়দ মোহসিনুল হক জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের তেঁতুলতলা এলাকায়  ঢাকা-খুলনা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বোয়ালমারী উপজেলার আমিনুর রহমান (২০) ও সুস্ময় সাহা (১৯)।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, আমিনুর ও সুস্ময় মোটরসাইকেলে করে ফরিদপুর যাচ্ছিল। পথে তেঁতুলতলা এলাকায় একটি দ্রুতগামী বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।