প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে শিবিরকর্মী গ্রেপ্তার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করার অভিযোগে যশোরের শার্শায় ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার সাইফুল্লা ওরফে আমান (২২) বেনাপোলের শিকড়ি মাদ্রাসার দপ্তরি আব্দুস সালামের ছেলে।
শার্শা থানার ওসি পরিদর্শক আব্দুল জলিল জানান, শুক্রবার সন্ধ্যায় শার্শার আমলাই গ্রামে নিজ বাড়ি থেকে সাইফুল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি ছাত্রশিবিরের একজন সদস্য ।
ওসি বলেন, “সাইফুল্লা মোবাইল ফোনের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের বিভিন্ন নেতার ছবি বিকৃত করে অন্যদের সরবরাহ এবং ফেসবুকে প্রকাশ করতো।”
তার মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
সাইফুল্লার বিরুদ্ধে ছবি বিকৃত করে প্রচার ও শান্তি শৃঙ্খলার বিঘ্ন এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে বলে জানান ওসি।
