২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায়  ট্রাকের ধাক্কায় বিএনপি নেতা নিহত

সাভারের আশুলিয়ায় ট্রাকের ধাক্কায় টাঙ্গাইল জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক দেওয়ান শামীম রেজা নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 10:40 PM

Updated : 25 Apr 2022, 07:22 PM

শুক্রবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে আশুলিয়া থানার উপ-পরির্দশক হাবিবুর রহমান জানান।

নিহত শামীম  (৪০) টাঙ্গাইলের সদর থানার সাবালিয়া গ্রামের রফেত উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম মটরসাইকেলে চড়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন। বাইপাইল বাসস্ট্যান্ডের কাছে একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে নিকটবর্তী হাবিব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।