২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেমরা থেকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৭

রাজধানীর ডেমরার সারুলিয়া থেকে আগ্নেয়াস্ত্র, ফেন্সিডিল ও ওষুধসহ সাতজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 07:38 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

তারা হলেন, কামাল হোসেন (২৮), মো. কাবিল (২২), মো. ডালিম (২৪), মো. মিলন মিয়া (২৪), মো. জার্জিজ (২১), মো জয়নাল (৩৫) ও মিন্টু (৪৭)।

তাদের শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয় বলে মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেপ্তারদের কাছে দুটি বিদেশি অস্ত্র, ১১ রাউন্ড ‍গুলি, ১৫শ বোতল ফেন্সিডিল ও ৪ হাজার নেশা জাতীয় ইনজেকশন পাওয়া গেছে।

এ চক্রটি চাঁপাইনবাবগঞ্জ ও ঢাকায় মাদক ও অস্ত্র বেচাকেনার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।