গাইবান্ধায় সোয়েটার কারখানায় অগ্নিকাণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হোসিয়ারি কুটির শিল্প এলাকায় গুদামসহ একটি সোয়েটার তৈরির কারখানা আগুন পুড়ে গেছে।
শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জের কোচাশহরের নয়ারহাটে এ আগুনে ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা মালিক দাবি করেছে।
বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লাগে বলে স্থানীয়দের উদ্ধৃত করে ফায়ার সার্ভিস জানিয়েছে।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই)কারিবেল হাসান জানান, বেলা ১২টার দিকে আনোয়ার হোসেন ও সাহাদুল ইসলামের যৌথ মালিকানায় পরিচালিত সোয়েটার তৈরির কারখানায় আগুন লাগে।
মুহূর্তের মধ্যে তা কারখানার শীতবস্ত্র ও সুতার গুদাম এবং পার্শ্ববর্তী দুইটি বসতবাড়িতে ছড়িয়ে পড়ে।
প্রায় এক ঘণ্টা পর বগুড়ার সোনাতলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানা মালিক আনোয়ার হোসেন দাবি করেন, আগুনে তাদের গুদামে রাখা প্রায় ৩০ লাখ টাকার সোয়েটার, কার্ডিগান, মাফলার, মোজাসহ বিভিন্ন শীতবস্ত্র, সুতা এবং পাঁচ লাখ টাকা মুল্যের পাঁচটি শীতবস্ত্র তৈরির মেশিন পুড়ে গেছে।
আগুন নেভাতে গিয়ে কারখানার মালিক সাহাদুল ও আনোয়ার সামান্য আহত হন।
