ঈদে কোটি মানুষ পাচ্ছে ১০কেজি করে চাল: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিবারের মত এবারও ঈদে দেশের এক কোটি অসচ্ছল মানুষকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।
শুক্রবার শেরপুরের নকলা উপজেলার ১০ ইউনিয়নে চাল বিতরণকালে মন্ত্রী বলেন, অতীতে কোন সরকার গরিবের কথা চিন্তা করে এভাবে এগিয়ে আসেনি।
“আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে গরিব মানুষ ভাত-কাপড় পায়, শান্তিতে থাকে।”
এ দিন ২৬ হাজার মানুষকে ১০কেজি করে চাল প্রদান করেন কৃষিমন্ত্রী।
