২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ১১৬ মৃৎশিল্পীকে সম্মাননা প্রদান

বরিশালে দক্ষিণাঞ্চলের ১১৬ জন মৃৎশিল্পীকে সম্মাননা দেয়া হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 05:25 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

শুক্রবার নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠানে সম্মাননা হিসেবে নগদ অর্থ, বস্ত্র ও তুলি প্রদান করা হয়েছে।

সম্মাননা হিসেবে প্রত্যেক শিল্পীকে পাঁচশ’ টাকা, একবাক্স তুলি এবং নারীদের শাড়ি ও পুরুষদের লুঙ্গি ও গামছা প্রদান করা হয়।

মৃৎশিল্পীদের সম্মান ও স্বীকৃতি আদায়ের লক্ষ্যে ২০০৯ সাল থেকে বরিশালে এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা উদযাপন পরিষদ।

প্রতিবছর দুর্গাপূজার প্রতিমা নির্মাণ শেষে  এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন  করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাখাল চন্দ্র দে বলেন, মাটির এসব কারিগররা অত্যন্ত দরিদ্র হলেও তাদের শিল্প কীর্তি অসাধারণ। সামাজিক সব উৎসবের এরাই প্রাণ।

“তাই এঁদেরকে মর্যাদার আসনে বসানো আমাদের কর্তব্য।”

নিখিল সেনের সভাপাতিত্বে এই অনুষ্ঠানে বক্তৃতা করেন কথা সাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মাদ মহসিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পারভীন জলি,  গণসঙ্গীত শিল্পী আক্কাস হোসেন, বরিশাল প্রেসক্লাব সভাপতি মানবেন্দ্র বটব্যল ও অন্যরা।

প্রতিমা শিল্পীরা স্থানীয়ভাবে গুনরাজ নামে পরিচিত।